page contents

Andhokar Valo Lage (অন্ধকার ভাল লাগে)

অন্ধকার ভাল লাগে

তোমার সাথে ভাবটা
          আমার জমে উঠেছে-
     আগে দেখা হয়নি বলে
কথাগুলো স্মৃতির অতলে তলিয়ে ছিল,
      এখন উন্মিলিত হয়েছে ।

তোমার হৃদয়ে অবস্থান করি
           তোমার প্রেমে উদ্ভাসিত আমি-
দীঘল চোখের মায়া জড়ানো হাসি
     সপ্তসিন্ধু পার করে এনেছে আমাকে ।

তোমার সাথে ছন্দ পাতিয়েছি
     তোমার সাথে নিজেকে জড়িয়েছি
অদ্ভূত ভালবাসার বন্ধনে ।

রূপের জোয়ার তোমার নাইবা থাকলো,
      ভালবাসা তো আছে অন্তরে!
না---কি ভুল বললাম?

সবাই সবাইকে ভালবাসে না
                    আমিও তেমনি-
শুধু তোমায় ভালবাসি;
                  অন্ধকার ছায়ার মতো
তুমিই তো আলোটাকে চেনালে।
    তুমি বিনা আলো মূল্যহীন,
তাই অন্ধকার আমার ভাল লাগে।

No comments:

Post a Comment

Thanks for your comment. And stay with us.