page contents

Valobasar Ful-bagan (ভালবাসার ফুল-বাগান)

ভালবাসার ফুল-বাগান


সকল তারকা আকাশের


তোমার দিকে তাকিয়ে আছে রূপের মায়ায়
অসংখ্য, অজস্র মেঘমালা
ছোঁয়া দিয়ে যায়,
দেখা দিয়ে যায় ভালবাসার ছোট্ট নীড়ে।

আমার দৃষ্টি তারকাতে গিয়ে ফিরে আসে
তোমার মুখটা দেখে।
তোমার প্রতিচ্ছবি ভাসে ওই তারকায়
তোমার দু'চোখ দেখি ওই তারার মাঝে।

মর্তের শশী, 
তুমি আকাশ-তারকার দেবী
এ-ভূবনের শশী তুমি
আমার হৃদয়ে তাই তোমার বসবাস।

জ্যোতিষ্ককে দূরে ঠেলে তুমি মর্তে নেমেছো
তুমি চঞ্চলা, তুমি সুন্দর, তুমি অপরূপ স্বর্গ পরী-
আজকে তোমায় নিয়ে হবে
আমার নতুন দিনের শপথ,
নতুন করে উদ্ভাসিত হবে 
তোমার আমার ভালবাসার ফুল-বাগান।

No comments:

Post a Comment

Thanks for your comment. And stay with us.